বৈশাখী নিউজ ২৪
ময়মনসিংহে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। লম্পটরা কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, ঘটনা কাউকে জানালে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ রাজিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের তাহের আকন্দের ছেলে শরিফ ও আরিফ তাদের সহযোগী রাজিব, ফাহিম ও এনামুলকে নিয়ে ভুক্তভোগী গৃহবধূর বাড়িতেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সরকার। টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদের মূল ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো এবং হাট-বাজারসহ সব ধরনের দাপ্তরিক ও আওতাধীন স্থাপনায় বাধ্যতামূলকভাবে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। প্রতিটি স্থাপনায়Read More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে হালিম মিয়া (৪০) নামের এক পিতাকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিজ মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছিলেন অভিযুক্ত বাবা। ভুক্তভোগী মেয়ের সৎ বোন বাবার মোবাইল ফোন ঘাঁটতে গিয়ে আপত্তিকর ভিডিওগুলো দেখতে পেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসে। নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মো: হালিম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। অভিযুক্ত পিতা দীর্ঘদিন যাবৎ তার নাবালিকা কন্যাকে শহরের শীলমান্দি মহল্লারRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় একই গ্রামের আজিজ মিয়ার ছেলে কিশোর লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে তাকে একটি খালি ঘরে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করাRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ ও তাঁর মেয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জুড়ী নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর রাতে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ হত্যার কথা স্বীকার করেছেন। নিহত আবুল কালাম (৪০) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুজন হলেন গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব কচুরগুল নালাপুঞ্জি এলাকার আছমা বেগম (৩৮) ও তাঁর মেয়ে লিমা আক্তার (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুলRead More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পুলিশ সদর দপ্তরের কাছে এ হামলা হয়। খবর আলজাজিরার। কোহাটের জেলা সদর হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর হাসপাতালে ১৬টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খাইবার পাখতুনখাওয়ার পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনসের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গোলাগুলিও শুরু হয়।Read More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৯ মার্চ। এদিন ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার বিভাগের ‘ডি’ ইউনিটের পরীক্ষাও নেওয়া হবে। এরপর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার (১৭Read More
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৭ শিশু। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৮ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০Read More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের দাবি, মন্দরি গ্রামে মজিদ খান ও শেখ শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদুল মিয়া। পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করেRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় মুন্সিবাজার- মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম (১৮) রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। আহতরা হলেন—হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশা চালক শুভ চন্দ। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিগনগত রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসাRead More


