Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহার করছেন অ্যাপটি। এতদিন হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর আদান-প্রদান করতে হতো। এতে গ্রুপ চ্যাট কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার সময় নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশের ঝুঁকি থাকত। ব্যবহারকারীদের এই গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার বড় পরিবর্তন আনছে মেটা। হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বরের পরিবর্তে অনন্য ‘ইউজার নেম’ ব্যবহারের সুবিধা চালু করা হচ্ছে। চলতি বছর থেকেই ধাপে ধাপে বিশ্বজুড়ে ফিচারটি চালুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ইউজার নেম বুকিং বা সংরক্ষণের প্রক্রিয়াও শুরু হয়েছে।Read More


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৫৭

স্বাস্থ্য ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ঢাকা বিভাগে দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে,Read More


ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামি হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের পর এ আদেশ দেন। ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগ আমলে নেওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পলাতক আসামিদের আদালতে হাজির করতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী শুনানির বিষয়ে পরে তারিখ নির্ধারণ করাRead More


সিকৃবিতে’ উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টু সেল বায়োলজি” শীর্ষক সেমিনার ২০ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট বায়ো সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আবিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান। সেমিনারেRead More


পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবকের দক্ষতা উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” প্রদান, সনদপত্র বিতরণ ও এবং পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ। এসময় প্রশিক্ষণে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টুলস বিতরণ করাRead More


সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সালাম টিপুকে। অপরদিকে মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার। সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি সভাপতি: মোহাম্মদ মকসুদ আহমদ সিনিয়র সহসভাপতি: কয়েস আহমদ সহসভাপতি: মকসুদুল করিম নুহেল সাধারণ সম্পাদক: আব্দুস সালাম টিপু ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: মাসরুর রাসেল সাংগঠনিক সম্পাদক:Read More


গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে মীরগঞ্জের কুশিয়ারা নদীতে এ নৌকা বাইচ শুরু হয়। এতে মোট ৬টি নৌকা দল অংশগ্রহণ করে। এই নৌকাবাইচ দেখতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। প্রতিযোগিতায় হাকালুকির বাঘ নৌকাকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে নওয়াই বাংলালিংক নৌকা। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুকে পাল্লা দিয়ে ছুটে চললে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। এর আগেRead More


ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। Post Views: 154


একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জনের কলেজে ভর্তি-নির্বাচন নিশ্চিত হয়েছে। দ্বিতীয় ধাপে নতুন করে আসন বরাদ্দের পাশাপাশি আগের ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৮০৪ জন মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে যাওয়ার সুযোগ পেয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ৮ লাখ ৮৬ হাজার ২১৫টি আবেদন জমা পড়েছে। আবেদন করার পরও ১৪ হাজারRead More


ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি

বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় এই বৃষ্টিপাত ও বজ্ৰঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই সময়ে ভারী বৃষ্টিও হতে পারে অনেক জায়গায়। বিডব্লিউওটি জানায়, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার,Read More