Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মৌলভীবাজারে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সপ্তম শ্রেণির এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ইমরানকে (২১) গ্রেফতার করেছে র‍্যাব। গত বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জেলার রাজনগর উপজেলার মুন্সুরনগর ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত হওয়া ইমরান মৌলভীবাজার সদর থানার হাসানপুর এলাকার হারিছ মিয়ার ছেলে। র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-২ ও মৌলভীবাজারের একটি আভিযানিকRead More


দেশের বাজারে কমে গেল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দাম বাড়ানোর একদিন যেতেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতিRead More


ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৫০), ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের কন্যা শিশু জাইফা ইসলাম (৪), ব্রাহ্মণবাড়িয়া বগডহর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন(৪৪), কিশোরগঞ্জের চন্ডিবের এলাকার বাবুল মিয়ারRead More


ভিসা-গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক: ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির আওতায়, অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই সরাসরি বাতিল করে দিতে পারবেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) জানিয়েছে, আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণRead More


এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট 

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এ ছাড়া আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকছে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতেRead More


সুনামগঞ্জে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে তিন সন্তান ও সংসার রেখে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন করছেন এক গৃহবধূ। অনশনরত ওই গৃহবধূ একই ইউনিয়নের রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং তিন সন্তানের জননী। অভিযোগ রয়েছে, উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার (ওরফে খয়েজ) সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই গৃহবধূ ও ফয়েজ মিয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন তার স্বামী সোহেল মিয়া। এ নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূ তিন সন্তান ও সংসার রেখেRead More


কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন করেন একাডেমির আজীবন দাতা সদস্য এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন। গত বুধবার (৫ আগস্ট) বিকেলে তিনি সরেজমিন গার্লস একাডেমির উন্নয়ন কাজ পরিদর্শন করে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে একাডেমির নির্মাণ কমিটির সভাপতি হাজী সুলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবক আমিনুর রহমান, ওমর মাহমুদ আনছারী, কবি জয়নাল আবেদীন, ফখরুদ্দীনRead More


কমলগঞ্জে স্কুল শিক্ষিকা রোজিনা হত্যার অভিযোগপত্র দাখিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল শিক্ষিকা ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগম (৩২) কে প্রকাশ্য নৃশংসভাবে কূপিয়ে হত্যার এক বছর পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম সাগরসহ সকল আসামীরাই জামিনে মুক্ত রয়েছেন। আসামীরা জামিনে মুক্ত হওয়ার পর বাদী পক্ষকে হুমকি ধামকি এবং মামলা আপোষ করারও প্রস্তাব পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার ন্যায়বিচার দাবি করছেন ভুক্তভোগী পরিবার সদস্যরা। গত বছরের ২৬ মে উপজেলার ভাষানীগাঁও গ্রামে নৃশংসভাবে রোজিনা বেগমকে কূপিয়ে হত্যা এবংRead More


হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায়না : এড. জুবায়ের

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ৫ আগস্ট শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। এটি এক মাসের আন্দোলনের ফল নয়; বরং দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফলাফল। শহীদ আবু সাঈদ ও মুগ্ধ থেকে শুরু করে দেড় হাজারের বেশি শহীদের শাহাদাতের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। কিন্তু দুই বছর পর যখন আমরা ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন করছি, ঠিক সেই সময়ে গত দুই দিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের মহড়া আজকেরRead More


তেল, গ্যাস, বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিলেটে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য সিলেট জেলা ও মহানগর। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভিন। বুধবার বাদ জোহর জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতাকর্মী নগরীর সিটি পয়েন্ট থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসুচী পালন শেষে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকRead More