বৈশাখী নিউজ ২৪
সিলেটে ১৪ মাস পর ফের করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দীর্ঘ ১৪ মাস পর আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। নতুন করে একজন রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, ৫৫ বছর বয়সী এই রোগী সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। মূলত হৃদরোগের সমস্যার কারণে তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার প্রক্রিয়ায় নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টRead More
জগন্নাথপুরে মৎস্য খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদার ফজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন লিটনের মৎস্য খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়Read More
সৌদির জোটে বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে সিলেটে এনডিএফ এর সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সৌদি আরবের সরকারের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ (Multinational Maritime Defense Alliance) নামে একটি জোট-এ বাংলাদেশ যুক্ত হওয়ার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ আগস্ট রবিবার বিকাল ৫টায় সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল। সমাবেশ পরিচালনা করেন সহ-সম্পাদক মো. ছাদেক মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মীরেরচকRead More
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গুতে এই দুইজনের মৃত্যু হয়েছে আজ সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে। এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬৭২ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্তRead More
ওসমানীনগরে বাস দুর্ঘটনায় মামলা, বাতিল হলো রেজিস্ট্রেশন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপারের মধ্যকার ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে নিহত সাদমান জাহাঙ্গীর সৌরভের বড় ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে দুই বাসের চালককে আসামি করে ওসমানীনগর থানায় এই মামলা করেন। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাস দুটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বিআরটিএ। একইসঙ্গে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে দুর্ঘটনার ব্যাখ্যা দিতে দুই বাসের মালিক ও চালককে নির্দেশ দিয়েছেন সিলেট বিআরটিএ-র সহকারীRead More
এটিএমে স্পর্শেই মিলবে টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে মেশিনে কার্ড আটকে যাওয়ার বিড়ম্বনা এখন অতীত হতে চলেছে। গ্রাহকদের লেনদেন আরও সহজ ও নিরাপদ করতে দেশে প্রথমবারের মতো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) বা স্পর্শহীন প্রযুক্তির এটিএম সেবা চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। এই নতুন ব্যবস্থার ফলে এখন থেকে এটিএম বুথে কার্ড প্রবেশ না করিয়েই শুধু স্পর্শ বা ‘ট্যাপ’ করার মাধ্যমেই টাকা তোলা, জমা দেওয়া ও অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করা সম্ভব হবে। প্রচলিত এটিএম বুথগুলোতে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করানোর পর পিন নম্বর দিতে হয়। অনেক সময় বিদ্যুৎ বিভ্রাটRead More
সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল অনুষ্টিত হয়েছে। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শনিবার (৮ আগষ্ট) দিনব্যাপী প্রচারপত্র বিতরণ ও সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণRead More
পত্নীতলায় চোলাইমদসহ মহিলা আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও সরঞ্জাদি সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউপির বরইল গ্রাম থেকে ৪ লিটার অবৈধ চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ সহ বিপুল বর্মনের স্ত্রী সত্য রানী (৪০)কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার কোট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন। Views: 248
ফের পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল। রোববার (৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত নতুন করে ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালেরRead More
সালমান শাহ হত্যা মামলার আসামি ডন কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ঢাকাই চলচ্চিত্রের এই খলনায়ককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, আশরাফুল হক ডনকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তরRead More


