বৈশাখী নিউজ ২৪
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কেরRead More
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের আবেদনসংক্রান্ত এ তথ্য জানায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ বিষয়ে নিয়ম ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে বিভক্ত, সেসবRead More
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)Read More
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মৌলভীবাজারের প্রবাসীর
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সোমবার (১০ আগস্ট) সৌদি সময় সকাল ৭টা ২০ মিনিটে জিজান প্রদেশের মুসলিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাহারপুর চানমারি বস্তির মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী শামীম আহমেদ। জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছিলেন এবং জিজানের স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ছিলেন। সোমবার সকালে তিনি ইলেকট্রনিক বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পিছন থেকেRead More
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর দফায় দফায় আফটারশক, নিহত ১৩২
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জন। আহত হয়েছেন আরও ৫৭০ জন। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটিতে দফায় দফায় আফটারশকের খবর পাওয়া গেছে। এছাড়া এই ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বহু ভবন, বন্ধ রয়েছে কয়েকটি বিমানবন্দর এবং এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতির সংকটও দেখা দিয়েছে। সোমবার সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, কলম্বিয়ায় আঘাত হানা শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে হতাহতের তথ্য সামনে এনেছে কলম্বিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যাপিটালRead More
বিদ্যুতের লোডশোডিং বন্ধের দাবিতে সুনামগঞ্জে সড়ক অবরোধ, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জে ছাতক পিডিবি ও পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে জেলার জাউয়া বাজার, চেচান ও কালারুকাসহ বিভিন্ন স্থানে আকস্মিকভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাউয়া বাজার ও কালারুকা ফিডারের আওতাধীন এলাকায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, অফিস-আদালতের কার্যক্রমসহ স্বাভাবিক জনজীবনRead More
দক্ষিণ সুরমা ইউএনও কার্যালয়ে তালা দিল যুবদল–ছাত্রদল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের একাংশ। ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগে সোমবার (১০ আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়। দক্ষিণ সুরমায় বেলা ১১টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের ব্যানারে একদল নেতা-কর্মী বিক্ষোভ শুরু করেন। বেলা দেড়টা পর্যন্ত তারা ইউএন অফিসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় তারা ফ্যামিলি কার্ড শুমারির জন্য লোকবল নিয়োগে অনিয়মের অভিযোগ আনেন। তাদের দাবি, দ্রুত প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োজিতদের বাদRead More
এসএসসি ও এইচএসসিতে ফেল করা পরিক্ষার্থীদের জন্য সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন ব্যবস্থায় শুধু নম্বর যোগ বা গণনায় ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের পাশাপাশি উত্তরপত্র সম্পূর্ণ পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রস্তুতি ভালো থাকার পরও অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায় না। নতুন ব্যবস্থায় যারা উত্তরপত্র পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করা হবে। মূল্যায়নেRead More
ফটো সাংবাদিক দুলালের বাসায় চুরিতে জামায়াতের উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক দুলাল আহমদের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। একই সঙ্গে নগরীসহ সারাদেশে খুন-খারাবি, চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান তিনি। রোববার (৯ আগস্ট) সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ডহর এলাকায় ফটো সাংবাদিক দুলাল আহমদের বাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধ কর্মকাণ্ড ক্রমশ বেড়েই চলেছে। সিনিয়র সাংবাদিক দুলাল আহমদের বাসায়Read More
আন্তর্জাতিক গণমাধ্যমে কলামিস্ট শাহ মনসুর আলী নোমানের সৃজনশীলতার স্বীকৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য রিপাবলিক’ এর ৮ আগস্ট ২০২৬ এর মুদ্রণ সংস্করণে কলামিস্ট,শিক্ষা প্রশাসক ও গবেষক শাহ মনসুর আলী নোমান এর একটি আলোকচিত্র প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার থেকে ধারণ করা তাঁর প্রকৃতিনির্ভর আলোকচিত্রটি পত্রিকাটির নির্বাচিত আলোকচিত্র হিসেবে স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে প্রকাশিত দৈনিক ‘দ্য রিপাবলিক’ ১৮৭২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি পত্রিকাটির ‘টেক ইয়োর বেস্ট শট’ বিভাগে নির্বাচিত আলোকচিত্র প্রকাশিত হয়। ছাত্রজীবন থেকেই লেখালেখি ও আলোকচিত্র চর্চার প্রতি অনুরাগ শাহ মনসুর আলী নোমানকে সৃজনশীল এই দুই জগতের সঙ্গেRead More


