Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জৈন্তাপুরে পিকআপ উল্টে প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ আহমদ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে। তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতনামা চালকRead More


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হাম উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৮৯৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪১ হাজারRead More


শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নুরজাহান বেগম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁ ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকার সিরাজ মিয়ার স্ত্রী। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ভোরে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানান, নুরজাহান বেগমের মৃত্যুRead More


সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের পাতা উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ময়লার স্তুপ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের পাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে নগরের আম্বরখানা এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক থেকে এটি উদ্ধার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানুষের পায়ের একটি অংশ কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এটি হয়তো অসুস্থ কোনো রোগীর কাটা পায়ের অংশ হতে পারে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আম্বরখানা পয়েন্ট এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপে সাদা কাপড়ে মোড়ানোRead More


সিলেটে ১৩ দিনেও হয়নি বৃক্ষমেলার উদ্বোধন, সময় বাড়লো আরও ১৫ দিন

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শুরুর ১৩দিন পরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এ অবস্থায় প্রচার-প্রচারণার অভাবে ক্রেতা না আসায় লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। অবশ্য বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসায় মেলার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। এ পরিস্থিতিতে আগামী শনিবার (১৫ আগস্ট) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলাটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের এক পাশে গত ১ আগস্ট সিলেট বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। এদিনই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করার কথা ছিল বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্য হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৭ মাস ও একজনের ছয় মাস। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শুক্রবার (১৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গ নিয়ে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ছয়জনের হাম শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে হাম উপসর্গ ছিল। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনের শরীরে হামRead More


হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১টি কারখানা বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে গ্যাস সংকট ভয়াবহ রূপ নিয়েছে। গত ১৫ দিন ধরে চাহিদার তুলনায় অল্প গ্যাস সরবরাহ পেলেও গত বুধবার (১২ আগস্ট) থেকে জেলার অধিকাংশ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট-বড় ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কারখানার চাকা থেমে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী। শিল্পপ্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন বিপুল অঙ্কের উৎপাদন ক্ষতি হচ্ছে। বিশেষ করে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। উৎপাদন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল হওয়ার আশঙ্কাওRead More


দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে কমে গেল স্বর্ণের দাম। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২Read More


সিলেটে ট্রিপল মার্ডার: দোয়ারাবাজারে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় গৃহকর্মী তাহমিনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় নিহত কিশোরী তাহমিনার (১৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। নিহত তাহমিনার চাচাতো ভাই মো. সোহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল ৪টায় তাহমিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর গ্রামের বাড়িতে এনে রাত ৮টা ৫০ মিনিটে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।’ তাহমিনার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নেরRead More


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট

ধর্ম ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে আগামী ১৫ আগস্ট থেকে। সেই হিসেবে আগামী ২৬ আগস্ট দেশে উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরRead More