বৈশাখী নিউজ ২৪
এবার শাহজালাল (রহ.)-এর মাজারে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৪ দিন পর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খুলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) দিনভর গণনা শেষে নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ আনা স্বর্ণ ও ১ ভরি ২ আনা রুপাও পাওয়া যায়। তৃতীয় দফায় আগের দুইবারের তুলনায় বেশি অর্থ মিলেছে। শনিবার সকাল থেকে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা শুরু হয়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গণনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। দানবাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছেRead More
পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরীর নবাবরোডস্থ পিডিবির বিভাগীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত ছিলেন। পিডিবির সিলেট বিভাগীয় প্রধানRead More
গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষনের অভিযোগ করায় খুন হলেন বাবা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ আসামী ধরতে গেলে পুলিশের উপস্থিতিতেই হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা। অভিযুক্ত যুবকের বাবা ও নিহতের বড় ভাই দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ (৫৩) ওই গ্রামের মৃত তুতি মিয়ার ছেলে। হামলাকারী ছয়ফুল্লাহ কলিমউল্লাহর বড় ভাই। এ ঘটনায় নিহতের ভাই সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবেRead More
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ অগাস্ট) সকালে সিলেট নগরীর উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চ্যান্সারির রিসেপশন এলাকায় অতিথিদের স্বাগত জানান। পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয়Read More
বিয়ানীবাজারে বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সানি আহমদ (২০) নামের এক বাস হেল্পারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। সানি আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মো. সফিক মিয়ার পুত্র। তিনি ০৪-০১১৯ নম্বরের যাত্রীবাহী বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ওই যাত্রীবাহী বাসটি সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিল। বাসটি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় পৌঁছালে হেল্পার সানি আহমদRead More
গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সমস্যাগুলো মিটিয়ে নতুন এফএসআরইউ স্থাপন, পাইপলাইন বসানোসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায়Read More
সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে গোসল করতে নেমে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।তিনি বন্ধুদের সঙ্গে সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছিলেন। নিহত মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছে তারা নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর রিফাতকে নদীর পাশে পড়ে থাকতে দেখাRead More
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮টি শিশু। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎRead More
সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শনিবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে, জেলা শাখার সাধারণ সম্পাদক ছয়ফুল করিম চৌধুরী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, প্রধান বক্তারRead More
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগষ্ট (শুক্রবার) সকালে উপজেলার সদরপুর রাধা-গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশ ও ডাক্তার কানু প্রিয় দাসের যৌথ সঞ্চালনায় পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতকRead More


