Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সীমান্ত দিয়ে নিয়ে আসা ৬টি ভারতীয় মোটরসাইকেলসহ ৯ জন ধরা

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে ছয়টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সবাইকে। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেরার কচুয়ারপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামিম আহম্মদ (২৮), সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাRead More


হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার দায়ে একজন চিকিৎসককে স্থায়ী বরখাস্ত এবং একজন ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ করার তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী। হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীর নির্দেশে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাRead More


৩১টি অ্যাপ ব্যবহার নিয়ে জরুরী সতর্কতা জারি

বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক নানা গ্রুপের মাধ্যমে পরিচালিত অনুমোদনবিহীন ও অবৈধ ঋণ কার্যক্রম থেকে সতর্ক থাকতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ ধরনের অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ গ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সহজ শর্তে ও দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনুমোদনবিহীন ঋণ কার্যক্রম পরিচালনার বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর দৃষ্টিগোচর হয়েছে। এসব অ্যাপ মূলত ব্যবহারকারীদের মোবাইল ফোনে সংরক্ষিতRead More


আম্বরখানায় পার্কিং দখল করে দোকান, ব্যবস্থা নেয়নি সিসিক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলঘ্ন ওয়েভস আবাসিক এলাকার শীতলগলির মুখে নির্মিত আব্দুল গাফ্ফার কমপ্লেক্সের অবৈধ পার্কিং প্লেস উচ্ছেদে তিন বছরে ৮ আর তদন্ত ও ৬ বার নোটিশ করেও উদ্ধার করতে পারেনি সিলেট সিটি করপোরেন (সিসিক) কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভবনের অংশিদার ওয়েভস-এ ৭৮ নম্বর বাসার বাসিন্দা মৃত আবুল লেইছ চৌধুরীর মেয়ে রোকসানা লেইছ। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বামী মোহাম্মদ নাসির উদ্দিন। তারা প্রশ্ন তুলেন- কার ইশারায় ও মদদে সিসিক পার্কিং প্লেস উদ্ধার করতে পারছেRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ৯৬৩

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে ৯৪৩ জনের শরীরে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকাRead More


দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এ প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টা ক্লাস নেওয়া হবে। সুযোগ-সুবিধা; প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে যাতায়াতRead More


গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের রাত্রীকালীন স্পেশাল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন স্পেশাল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এRead More


সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল এবং অবৈধ বালু ও পাথর বহনকারী ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আনুমানিক ২৯ লাখ টাকার মালামাল আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট)-র বিজিবি সদস্যরা এই যৌথ অভিযান চালান। অভিযানে ভারতীয় জিরা, কম্বল, তাজা ফল, কসমেটিকস সামগ্রী, গরু, পান মসলাRead More


হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় খামারি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক খামারি নিহত হয়েছেন। নিহত সায়েদ মিয়া বাহুবল উপজেলার চারগাঁও (ভৈরবীকোনা) গ্রামের মৃত আজমত উল্লাহর ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হরহরিয়া গ্রামে নিজ মুরগির খামারে অবস্থানকালে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার হরহরিয়া গ্রামের মুরগির খামারে অবস্থান করছিলেন সায়েদ মিয়া। এ সময় লালটিলা এলাকার সুতিন গ্রামের ‘মকবুল গ্রুপ’-এর সদস্যরা তার ওপর হামলা চালায়। এতে সায়েদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকRead More


দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। শনিবার (২৯ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ ২Read More