সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল এবং অবৈধ বালু ও পাথর বহনকারী ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আনুমানিক ২৯ লাখ টাকার মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট)-র বিজিবি সদস্যরা এই যৌথ অভিযান চালান।
অভিযানে ভারতীয় জিরা, কম্বল, তাজা ফল, কসমেটিকস সামগ্রী, গরু, পান মসলা ও সুপারি উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে সংগৃহীত বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশী ইঞ্জিনচালিত নৌকাসহ অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। তারই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণের চোরাচালানি মালামাল আটক সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইন ও বিজিবির নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed