Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়

পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া। এ ছড়ার কোল ঘেঁষে জেগে ওঠা বালুচরে ফুটেছে শরতের বার্তা নিয়ে আসা কাশফুল। ছড়ার পাশে প্রায় এক কিলোমিটার জায়গা এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে। কাশফুল দেখতে ও ফুলের সঙ্গে নিজেদের ছবি তুলতে নানা বয়সের মানুষ এখন ছুটে যাচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের পাশের এই কাশফুলের বালুচরে। শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ভানুগাছ সড়কের বেলতলী–সংলগ্ন ভুড়ভুড়িয়া ছড়ার পাশে এই কাশফুলের বালুচরের অবস্থান। ভানুগাছে যাওয়ার রাস্তা ধরে খানিকটা সামনে এগোলেই মেলে কাশফুলের বালুচর। প্রতিবছর আগস্টের শেষের দিক থেকেRead More


কাজ হস্তান্তরের আগেই শান্তিগঞ্জের বসিয়াখাউরী ব্রীজের এপ্রোচে ধস ও ফাটল

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ভাটির জনপদ খ্যাত পশ্চিম বীরগাও ইউনিয়নের শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়ক। এই সড়কের প্রায় ৯৫ ভাগ কাজ এতোমধ্যে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পের বড়মোহা-বসিয়াখাউরী-জয়সিদ্ধি (জেবিবি) উচ্চ বিদ্যালয়ের পাশের খালে শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের বসিয়াখাউরী ব্রিজ নির্মাণ করেছে মেসার্স কূহিনুর এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটি হস্তান্তরের আগেই এপ্রোচে ধস ও ফাটল দেখা দিয়েছে। সেই সাথে নানান অনিয়ম আর অব্যবস্থাপনায় কাজটির প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে ৮ কোটি ৫২ লক্ষRead More


সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরে বিদ্যুতের ট্রানফরমার জনিত ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র লোডশেডিংয়ের পাশাপাশি ট্রান্সফরমারের পর্যাপ্ত লোড না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে হাউজিং এস্টেট ২নং রোডের বাসিন্দাদের। দ্রুত সংকট নিরসনে ট্রান্সফরমারের লোড বাড়ানো সহ নতুন একটি ট্রান্সফরমার স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, হাউজিং এস্টেট ২নং রোডের ৬৩নং বাসার বিপরিতে থাকা ট্রান্সফরমারটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন এলাকাবাসী। প্রায় ৩ বছর ধরে এ সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। বিশেষ করে গরমের সময়ে পরিস্থিতি আরও নাজুক হয়েRead More


সিলেটে ৫০০ টাকা মজুরিসহ ৪ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দাবিতে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করছেন সিলেটের ২৩ টি বাগানের চা শ্রমিকরা। শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। চা শ্রমিকদের আরও দুই দাবি হচ্ছে- গেজেট-২০২৩ বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিত করা। রবিবার ৩০ আগস্ট সকালে চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট ভ্যালী বি ৭৭ রেজিঃ ইউনিয়নভুক্ত আলীবাহার চা বাগান পঞ্চায়েত কমিটি, শ্রমিকবৃন্দ, ছাত্র যুবক। এরআগে দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে চা শ্রমিকরা প্রশাসনকে ১৫Read More


সিলেটে শ্রমিক নেতা ময়নুলের বিরুদ্ধে হত্যায় মদদ ও অর্থ আত্মসাতের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হওয়া মো. আব্দুল মুহিম সংগঠনের বর্তমান সভাপতি ময়নুল ইসলামের বিরুদ্ধে হত্যাকান্ডে মদদ দান, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ তুলেছেন। রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মো. আব্দুল মুহিম এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. এনাম হক। আব্দুল মুহিম নিজেকে ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক দাবি করে বলেন, গত ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে দেশীয় অস্ত্রের আঘাতেRead More


কমলগঞ্জে বাজার নির্বাচনে পরাজয়ের পর হার্ট অ্যাটাকে মৃত্যু পরাজিত প্রার্থীর

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল অনুকূলে না আসার কষ্টে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেরা মিয়া (৭০) নামে এক পরাজিত প্রার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মুত্যু বরণ করেন। নিহত তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা। জানা যায়, গত শনিবার উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে কিছুটা ব্যথা অনুভব করছিলেন। রোববারRead More


বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: মুজিব নগর সরকারের মন্ত্রী পদর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক ও প্রথম জেনারেল, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশের সর্ব্ব বৃহৎ নির্বাচনী এলাকা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ থেকে নির্বাচিত এমএনএ, বাংলাদেশের ১ম সাধারণ নির্বাচনে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ নির্বাচিত এমপি, মন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় নেতা, সততা, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, জবাবদিহিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ব্যক্তিত্ব বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী আগামী ১লা সেপ্টেম্বর মঙ্গলবার। যথাযোগ্য মর্যাদার জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বঙ্গবীরRead More


নেপালে আকস্মিক ভূমিধস-বন্যার ঘটনায় সিকৃবিতে শোক ও সংহতি

সিকৃবি সংবাদদাতা: ২৬ আগস্ট নেপালে ঘটে যাওয়া আকস্মিক ভূমিধস ও বন্যায় মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে নেপালের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবার। ৩০ আগস্ট (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে “হার্টফ্যাল্ট কনডোলেন্স ফর দ্যা নেপালিজ ডেভাসটেটিং ট্র্যাজেডি” শীর্ষক শোক ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, নেপালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরাRead More


গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা ও অসহনিয় লোডশেডিং বন্ধের দাবিতে সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে ৩০ আগস্ট রবিবার, বিকাল ৩টায়, সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আলRead More


পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিস অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ দম্পতিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানাধীন দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মৃত এরফান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)কে ৮১৭ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকেRead More