সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরে বিদ্যুতের ট্রানফরমার জনিত ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র লোডশেডিংয়ের পাশাপাশি ট্রান্সফরমারের পর্যাপ্ত লোড না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে হাউজিং এস্টেট ২নং রোডের বাসিন্দাদের। দ্রুত সংকট নিরসনে ট্রান্সফরমারের লোড বাড়ানো সহ নতুন একটি ট্রান্সফরমার স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, হাউজিং এস্টেট ২নং রোডের ৬৩নং বাসার বিপরিতে থাকা ট্রান্সফরমারটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন এলাকাবাসী। প্রায় ৩ বছর ধরে এ সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। বিশেষ করে গরমের সময়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠে।
বাসিন্দারা জানান, বিদ্যুৎ বিতরণ বিভাগ বিউবোর (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জনবল ও যানবাহন সংকটের কথা জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, তাদের মাত্র একটি যানবাহন রয়েছে এবং লোকবলেরও সংকট রয়েছে। ফলে দ্রুত ব্যবস্থা গ্রহণে নানা ধরনের সীমাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এমনিতেই নগরীতে তীব্র লোডশেডিং চলছে এর মধ্যে ট্রান্সফরমারের লোড কম থাকায় ২নং রোডের বাসিন্দাদের ভোগান্তি আরও বেড়ে গেছে। ওই রোডে প্রায় ৫০টি বাসা বাড়ি রয়েছে। বিপুল সংখ্যক পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাতে বর্তমান ট্রান্সফরমারটি পর্যাপ্ত নয় বলে দাবি তাদের।
হাউজিং এস্টেট ২নং বাসিন্দাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম খান, নাক কান গলা বিভাগের চিকিৎসক ডাঃ নুরুল হুদা নাঈম, মাওলানা আবু জাফর নোমান, তোফায়েল আহমেদ, পরিবেশ বাদী আব্দুল করিম কীম সহ অনেকে।
বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান না হওয়ায় তাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। তারা বলেন, জনগণের নিত্যদিনের জীবন যাত্রার সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সরাসরি জড়িত। তাই বিষয়টি আর দীর্ঘায়িত না করে জরুরি ভিত্তিত্বে বর্তমান ট্রান্সফরমারের লোড বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী নতুন একটি ট্রান্সফরমার স্থাপন করতে হবে। হাউজিং এস্টেট ২নং রোডের বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘ ৩ বছরের বিদ্যুৎ ভোগান্তির সমাধান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
Related News
সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরেRead More
সিলেটে ৫০০ টাকা মজুরিসহ ৪ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশRead More



Comments are Closed