Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজার জাতকরণ, বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মধইল বাজারে অবস্থিত পত্নীতলা উপজেলা প্রকল্প কার্যালয়ে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (CMLRP-II) প্রকল্পের উদ্যোগে- কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের CMLRP-II কর্মসূচির – কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকতা ফিরোজ আল-মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাRead More


সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. বাবলা লিটন (২৮) নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সীমান্তের নলজুড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি জানাজানি হয় বুধবার দিবাগত রাতে। বাবলা লিটন নলজুড়ি এলাকার বাসিন্দা। তার হাতে গুলি লেগেছে। ঘটনার সময় তার সঙ্গে আরও সাত থেকে আটজন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় করা মামলার এজাহারে তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সরকারি কাজে বাধা ও বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।Read More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে একজন সিলেট সদরের শাহ আলমের ৪ মাস বয়সী শিশুপুত্র আদিয়ান। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে। অপরজন হবিগঞ্জ সদরের আব্দুর রউফের ১০ মাস বয়সী শিশুপুত্র ইয়াসিন। সে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা গেছে। ​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে সর্বমোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬৫ জনRead More


সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ব্যাংককে ‘লুটেরাদের হাত থেকে রক্ষা’, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর তালতলা এলাকায় ইসলামী ব্যাংকের সিলেট শাখার সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান চেয়ারম্যান জহির হোসেনের অপসারণ, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আমানতকারীদের স্বার্থRead More


সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ। বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল উপশহরের এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়। এতে আটককৃতরা হলেন- নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথীRead More


গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ধীরাশ্রম জিকে উচ্চ বিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জয়দেবপুর থেকে টঙ্গীগামী একটি অটোরিকশাকে পেছন থেকে বেপরোয়া গতির ট্রাক চাপা দিলে অটোরিকশাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণাRead More


আগামি শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগের (এসডিএমএডি) পরিচালক মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে বুধবার (২৩ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে নির্দেশ দেওয়া হলো। এছাড়া লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ হজ নিবন্ধন ফি জমাদানকারী উপস্থিতRead More


অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স

বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.ssc.gov.bd) চালু করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং নাগরিক সেবাও ক্রমেই সহজ ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। নাগরিকদেরRead More


পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতা বাড়াতে ৮০ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য উপকারভোগীদের এ সহায়তা দেওয়া হয়। কারিতাস সূত্রে জানা যায়, আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের মোট ৮০ জন উপকারভোগীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা দেওয়া হয়েছে।Read More


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ২০০

বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনিই একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে এডিস মশাবাহিত রোগটি। এরই ধারাবাহিকতায় এবার আরও ৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এতে চলতি বছর প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০১। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনRead More