Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। আগমীতে প্রতিটি স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকতে হবে। তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য)Read More


জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। দুদক সূত্র জানায়, রাজস্ব আত্মসাতের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। এতে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায় থেকে অব্যাহতির সুপারিশ করাRead More


সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের নির্বাচিত একাধিকবারের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অবৈতনিক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের আমৃত্যু প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার)। মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়ার ব্যাবস্থা করা হয়েছ। আহুত কর্মসূচিতে রয়েছে- বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ওRead More


সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহীন কাদির (৪৮) শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বসতঘরের ভেতরে শাহীন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধর্মপাশা থানারRead More


৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারের ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের যোগ্যতা বিডিএস অথবা সমমানের ডিগ্রি। Post Views:Read More


জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে এরই মধ্যে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে। নতুন সুবিধাটি চালু হলে ভেরিফিকেশন কোড–সংবলিত কোনো ই-মেইল জিমেইলের ইনবক্সে এলে প্রিভিউ অপশনের পাশে ‘কপি কোড’ নামে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনে ট্যাপ করলেই ভেরিফিকেশন কোডটি ফোনেরRead More


ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মাছুখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম আব্দুল ওয়াহিদ (৬৫)। তিনি উপজেলার খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার নানার বাড়িতে যান। পরে রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরেRead More


সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘একতাবদ্ধ সিলেটবাসী’। সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কমিটির আত্মপ্রকাশ ও এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। নেতৃবৃন্দরা জানান, হযরত শাহজালাল (রহ.) মাজার পরিচালনা কমিটির বর্তমান কাঠামো সংস্কার এবং মাজারের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা ফিরিয়ে আনার সুনির্দিষ্ট দাবি নিয়েই মূলত এই কমিটির যাত্রা শুরু হচ্ছে। শুক্রবার শহীদ মিনারের প্রতিবাদRead More


ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কলেজের সামনে গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজনকে পরস্পরকে ধাওয়া করতে দেখা যায়।Read More


মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি হায়েস গাড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোগলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মিছিলের উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে মোগলাবাজার এসে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীসহ দুটি হায়েস গাড়ি আটক করে পুলিশ। বাকি দুটি গাড়ি দ্রুতগতিতে চলে যাওয়ায় ধরতে পারিনি। এ তথ্য নিশ্চিত করে সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘চারটি হায়েসRead More