Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শনিবার খোলা থাকবে ব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকছে। পরদিন ২৪ মে রোববারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। গত ১৮ মে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এ নির্দেশনা জারি করা হয়। Post Views: 112


ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ান আব্দুল বাসিত জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ চৌধুরী মশু। বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদRead More


সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি। রাজধানী ঢাকায় ছোট্ট শিশু রামিসা হত্যাকা-ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে এমন জঘন্য হত্যাকান্ড ও নৃশংসতা ছাত্র সমাজ কখনো প্রত্যাশা করেনি। ছোট্ট স্কুল শিক্ষার্থী রামিসার উপর বর্বরতা গোটা সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে দেশে আজ শিশু-নারীরা নিরাপদ নেই, ব্যবসায়ীরা ও শিক্ষার্থীরা নিরাপদ নেই। এভাবে কোন রাষ্ট্র চলতে পারেনা। অনতিবিলম্বে শিশু রামিসা হত্যাকা-ের বিচার দ্রুততম সময়ের মধ্যে বিশেষRead More


তিন দফা দাবিতে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল, শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়নের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাস সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস অথৈ সঞ্চালনা করেন। বক্তব্য দেন. সিলেট মুরারিচাঁদ কলেজের সংগঠক স্বাধীন দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের স্কুল ছাত্রবিষয়কRead More


হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির পিতা একজন প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এদিকে শিশুটির মা একাই শিশুকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন। প্রতিদিনের মতো গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এRead More


মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জে বজ্রপাতে দুজন মারা গেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে পৃথক সময়ে এ ঘটনা দুটি ঘটে। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত তালেব মিয়া (৪০) কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে মারা যাওয়া স্বপন মুন্ডা দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা। পুলিশ জানায়, দুপুর ১২টা থেকে কয়েক ঘণ্টা মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া ধান কাটছিলেন। এসময় তার উপরেই বজ্রপাত হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে কমলগঞ্জ উপজেলার রাবার বাগানে কাজRead More


কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই গ্রামে ফের উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টা থেকে খাগাইল ও গৌরীনগর গ্রামে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত আবুল হোসেন (৪০) উপজেলার গৌরীনগর গ্রামের আকরম আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এর জেরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টারRead More


হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারাদেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবেRead More


ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের মুসলমান সম্প্রদায় যখন ঈদের আনন্দ-উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন হোটেল-রেস্টুরেন্টসহ দেশের ব্যক্তিমালিকানাধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় সকল শ্রমিকদের বকেয়া মজুরি, আইনানুগ উৎসব বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২ মে বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে বিক্ষোভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্যRead More


সারাদেশে শিশু হত্যা-ধর্ষণে উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুক্রবার (২২ মে) সংগঠনটির সিলেট জেলা আহবায়ক মিনারা বেগম ও যুগ্ম আহবায়ক পারভীনা আক্তার ও তানিয়া বেগমের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যRead More


Manual1 Ad Code
Manual7 Ad Code