বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। পৃথক দুটি অভিযানে বালুভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে এসব জিরা উদ্ধার করা হয়। শুক্রবার (২২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি অভিযানিক দল। বিজিবি সূত্র জানায়, প্রথমে সকাল ৬টার দিকে একটি বালুভর্তি ড্রাম ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বস্তাবন্দি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর কিছুক্ষণRead More
র্যাব সদস্য ইমনের বাড়িতে মাতম, ৩ মাসে স্বামী হারা নববধু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছিনতাইকারী ও মাদকসেবীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের বাড়িতে চলছে শোকের মাতম। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আশ্চর্য পাড়ায়। জানা গেছে, ইমন মাত্র ৩ মাস আগে বিয়ে করেন। স্বামীর মৃত্যুর খবরে বার বার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। মা-বাবা পাগলপ্রায়। নিহতের কাকা হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণজিৎ আচার্য স্থানীয় সাংবাদিকদের বলেন- ইমন আচার্য মাত্র তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কয়েকদিন আগে সে গ্রামের বাড়িতে এসেছিল, এরপর আবার কর্মস্থল সিলেটে ফিরে যায়। নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বাবা-মা,Read More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। শনিবার (২৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। সর্বশেষ মারা যাওয়া ৪ জনের মধ্যে একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে (বয়স ১০ মাস), একজনের বাড়ি সিলেটের শাহপরাণ এলাকায় (বয়স ১৫ মাস), একজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল (বয়স ৫ মাস) ও চতুর্থজনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় (বয়স ৬ মাস)। মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুজন শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালেRead More
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দামRead More
হবিগঞ্জে লালসার শিকার কিশোরী কাজের মেয়ে, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ‘মাসুক মিয়া’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুক মিয়া (২২) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তারাসই এলাকার জামাল মিয়ার ছেলে। ঘটনার বিবরনে র্যাব জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন তারাসই এলাকার বাসিন্দা। ভিকটিমের পিতা মৃত্যুবরণ করলে তার মাতা একই গ্রামের মো. নিল মিয়াকে বিয়ে করেন এবং ভিকটিমকে দ্বিতীয় স্বামীর ঘরে নিয়ে যান। পরবর্তীতে ভিকটিমের মাতার দ্বিতীয় স্বামীর বোন বিবাদী কুলসুমা বেগমRead More
সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সন্দেহভাজন দুজনকে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল পশ্চিমপাড়া গাঙরপার এলাকায় শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাদের জালালাবাদ থানায় রাখা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তRead More
মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। তার বাবা সিলেটে শ্রমিক হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে হালিমা মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার আমিনুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, শুক্রবার (২২ মে) দুপুরে বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন হালিমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেRead More
শনিবার খোলা থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকছে। পরদিন ২৪ মে রোববারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। গত ১৮ মে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এ নির্দেশনা জারি করা হয়। Post Views: 112
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ান আব্দুল বাসিত জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ চৌধুরী মশু। বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদRead More
সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি। রাজধানী ঢাকায় ছোট্ট শিশু রামিসা হত্যাকা-ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে এমন জঘন্য হত্যাকান্ড ও নৃশংসতা ছাত্র সমাজ কখনো প্রত্যাশা করেনি। ছোট্ট স্কুল শিক্ষার্থী রামিসার উপর বর্বরতা গোটা সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে দেশে আজ শিশু-নারীরা নিরাপদ নেই, ব্যবসায়ীরা ও শিক্ষার্থীরা নিরাপদ নেই। এভাবে কোন রাষ্ট্র চলতে পারেনা। অনতিবিলম্বে শিশু রামিসা হত্যাকা-ের বিচার দ্রুততম সময়ের মধ্যে বিশেষRead More


