বৈশাখী নিউজ ২৪
হজযাত্রীদের জন্য সৌদির সতর্কবার্তা
ধর্ম ডেস্ক: পবিত্র হজের মূল কেন্দ্র মিনা ও মুজদালিফায় তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শনিবার (২৩ মে) বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে হাজিদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দিয়েছে। এতে বলা হয়, সৌদি মন্ত্রণালয়ের তথ্য মতে, মিনা ও মুজদালিফায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তRead More
রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর, চার্জশিট রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে। সিআইডি জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেন।Read More
এসএসসি পরীক্ষার ব্যবহারিক নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৩ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান থাকবে ২৫ নম্বর এবং অধিকাংশ বিষয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা। নির্দেশনা অনুযায়ী, উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬) পরীক্ষায় পরীক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এর নম্বর বণ্টনে রয়েছে— পরিকল্পনা প্রণয়নে ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনেRead More
সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ ও ১৯২৮ খ্রিস্টাব্দে শ্রীভূমি সিলেটে শুভাগমন করেন। আনন্দের বিষয় দু’বারই তিনি সিলেট নগরীর চৌহাট্টাস্থ ‘সিংহ বাড়ি’তে শুভাগমন করেন। কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ এর উদ্যোগে ২৪ মে রবিবার সিলেটের পূর্ব শাহী ঈদগাস্থ শিল্পকলা একাডেমিতে ‘সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’-আয়োজন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার বিকেল ৫টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের করফারেন্স কক্ষে এইRead More
কমলগঞ্জে মৃত্যুর কাছে হার মানলো এক স্কুল শিক্ষার্থী!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বখাটের দীর্ঘদিনের উত্ত্যক্ততা, হুমকি ও ব্ল্যাকমেইলের অভিযোগে বিষপান করা এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঙ্গে এক সপ্তাহ লড়াই করে অবশেষে শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে মারা যায় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মীম আক্তার (১৫)। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাবিল গ্রামের মনির মিয়ার ২য় মেয়ে মীম আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক সানুয়ার মিয়ার উত্ত্যক্ততার শিকার ছিল। অভিযুক্ত সানুয়ার মিয়া একই এলাকার আব্দুর রহমান পচন মিয়ার ছেলে। পরিবারের অভিযোগ, স্কুলেRead More
শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) পরিবারের সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডেরRead More
কমলগঞ্জে বজ্রপাতে ৫ নারী চা-শ্রমিক আহত, একজনের অবস্থা গুরুতর
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)। তাঁদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুরমা চা-বাগানে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাঁদেরRead More
নিজ দেশে ফিরেই করতে হবে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে মার্কিন প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর গ্রিন কার্ডের আবেদন করা যাবে না। আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন অভিবাসন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, গ্রিন কার্ডের আবেদনগুলো পৃথকভাবে যাচাই করতে হবে। বিশেষ কোনো ছাড় দেওয়ার প্রয়োজন হলে সেটিও সংশ্লিষ্ট আবেদনকারীর পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়াRead More
শাবিপ্রবির নতুন ভিসি ড. মো. খায়রুল ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখRead More
শিশু রামিসা হত্যার প্রতিবাদে সিলেটে মহিলা জামায়াতের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান এমপি বলেছেন, ছোট্ট শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশের বিচারহীনতার সংস্কৃতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বহিঃপ্রকাশ। শুধু ঢাকার রামিসা নয়, সিলেটের ছোট্ট শিশু ফাহিমা থেকে শুরু করে নারী ও শিশুদের প্রতি একের পর এক নৃশংসতায় দেশের আকাশ বাতাস ক্রমশই ভারী হয়ে উঠছে। আমরা প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে ফেলেছি। আজ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান কোথাও শিশুরা নিরাপদ নয়। বিচারহীনতার সংস্কৃতির বৃত্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যথায় জনগণ আইন হাতে তুলেRead More


