Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে এমসি কলেজে ছাত্রীসংস্থার মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সকল নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার উদ্যোগে এমসি কলেজের প্রধান ফটকে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্নধরণের দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন। ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি নিশাত বিনতে নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম, সিলেট মহানগরীর দপ্তর সম্পাদিকা বুশরা সাদিয়া, এমসিRead More


নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা ও স্থানীয় বাসিন্দারা। মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে সোমবার (২৫ মে) বিকেলে নবীগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, আছরের নামাজের পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অলেম সমাজ, তরুণ সমাজ ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণকেন্দ্র গাজীর টেকে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় ‘অশ্লীলতার মেলা চলবে না’, ‘জুয়ার আসর বন্ধ করতে হবে’, ‘ধর্মীয় মূল্যবোধবিরোধীRead More


হবিগঞ্জে ৯ বছরের শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৫ মে) বিকেলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগী শিশু ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নে ওই শিশু বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একই এলাকার মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী শিশুটিকে তুলে নিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তাকেRead More


সিলেটে প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এবং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল (নুরুল হুদা)। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটRead More


বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় চরম অর্থ সংকটে পড়ে দেউন্দি টি কোম্পানির মৌলভীবাজারের কমলগঞ্জের একটি ও হবিগঞ্জের তিনটিসহ মোট চারটি চাবাগান শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। সাপ্তাহিক বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা চরম অসন্তোষ প্রকাশ করছে এবং সোমবার (২৫ মে) থেকে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা। ঈদের ঠিক আগ মুহুূর্তে মজুরি প্রদান না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন চা বাগানের মুসলমান শ্রমিক পরিবার সদস্যরা। তবে চা বাগান কর্তৃপক্ষ দাবি করছে শ্রমিকদের বকেয়া মজুরি নেই এবং অর্ধেক পেমেন্টে দিতে চাইলে শ্রমিকরা সেটি গ্রহণ করেনি। এদিকে বকেয়া মজুরি পরিশোধ করেRead More


ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কমলগঞ্জ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে দেশের নানা প্রান্ত ঘুরে বেড়ান পর্যটকেরা। প্রতিবছরই ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটকে মুখর হয়ে ওঠে মৌলভীবাজারের কমলগঞ্জ। তাইতো পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যরে অপার লীলাভূমি কমলগঞ্জ। সবুজে ঘেরা চা বাগান দেখতে প্রতিবছরই ঈদের ছুটিতে কমলগঞ্জে ভিড় জমান পর্যটকেরা। তবে এবারের চিত্রও ভিন্ন নয়। ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে অনেকেই বেছে নিয়েছেন কমলগঞ্জকে। পবিত্র ঈদুল আজহার ছুটি মানেই পরিবার-পরিজন নিয়ে একটু স্বস্তির সময়। ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগ। আর সেই সুযোগকে আরওRead More


শিশু ধর্ষণকারীদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ ও স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ২৪ মে রবিবার দুপুরে সিলেট মহানগরীর ক্বীন ব্রীজের পাশে শিশুদের পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকারী ধর্ষকদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ ও ১ নভেম্বর জাতীয় যুব দিবস বহাল রাখার দাবীতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় কুশপুত্তলিকাRead More


ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ এ অভিযানে গ্রেফতার করা হয় কামাল মিয়াকে (৫০)। তিনি সিলেট নগরীর শাহপরান (রঃ) থানা এলাকার মুক্তিরচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ছাতক শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন কামাল মিয়া। পুলিশ তার দেহ তল্লাশি করেRead More


ফাহিমার পরিবারের পাশে জামায়াত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার সোনাতলায় পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকান্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (২৫ মে) দুপুরে ফাহিমার বাড়ীতে গিয়ে পরিবারে প্রতি সমবেদনা জানান এবং ঈদ উপলক্ষে নগদ আর্থিক উপহার তুলে দেন। আর্থিক উপহার গ্রহন করেন নিহত ফাহিমার বাবা রায়ছুল হক ও মা রুবেনা বেগম। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে মহানগর জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফRead More


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার অবিনাশী উচ্চারণে বাংলা সাহিত্যকে যিনি নতুন ভাষা দিয়েছিলেন, সেই কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী আজ (সোমবার, ২৫ মে)। দিনটি ঘিরে চায়ের নগরী সিলেট থেকে ময়মনসিংহের ত্রিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। আলোচনা সভা, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে বাংলা সাহিত্যের এই অগ্নিপুরুষের জীবন ও দর্শন। এবারের জন্মজয়ন্তীকে ঘিরে সরকারি আয়োজনও ছিল ব্যাপক। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকেRead More


Manual1 Ad Code
Manual2 Ad Code