Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৭৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭৪ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ মে) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। গিলগিল শহরে অবস্থিত উতুমিশি গার্লস স্কুলে এই দুর্ঘটনা ঘটে। এটি একটি মেয়েদের আবাসিক স্কুল। গণমাধ্যমকর্মীদের এক পুলিশ কর্মকর্তা জানান, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেনিয়া রেড ক্রস ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে খোঁজাখুঁজি ও উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখনো কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেনি। জরুরি সেবাদাতা, চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মীরাRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৮৮ শিশু প্রাণ হারিয়েছে।Read More


মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘ র্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টায় গলাচিপা কলেজপাড়া রোডের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তামিম (১৫) এবং মো. ফয়সাল (১৬)। তারা গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় অটোরিক্সা রাস্তা পার হয়ে বিপরীত দিকের গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথেও ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেইRead More


গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজডেস্ক: ঈদের দিন সকালে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ৪ জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধারRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৩১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্যRead More


সিলেটের শাহী ঈদগাহে বৃষ্টিতে ভিজে ঈদুল আজহার জামায়াত আাদায়

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলার সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও নামাজের আগ মুহূর্তে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হয় এই সময় বৃষ্টিতে ভিজে মুসল্লিরা প্রধান জামাত আদায় করেন। এরপরই মুসল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতে অংশ নেন। নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদRead More


পবিত্র ঈদুল আজহা আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বছর ঘুরে আবার এলো ত্যাগের মহিমায় ভাস্মর পবিত্র ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসব। বাঙালি সমাজে কোরবানীর ঈদ নামেও পরিচিত। তবে পবিত্র ভূমি সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (২৭ মে) উদযাপিত হয়েছে ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করবেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশেRead More


সিলেটে ঈদের জামাত কোথায় কখন

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট নগরী ও জেলায় ব্যাপক আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রধান জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। নগরের দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল হলে সেখানে সকালRead More


ঈদের দিন সকালে পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বৈশাখী নিউজ ডেস্ক: আজ সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ঈদের আনন্দে ভোগান্তি সৃষ্টি করতে পারে বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে রাজধানীসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত না হলে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টি হবে। এই আবহাওয়াবিদ বলেন, জ্যেষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় আকাশেRead More


কুরবানী: আত্মশুদ্ধি, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মহাশিক্ষা

কবি আব্দুল্লাহ আল মামুন লাভলু: “কুরবানী শুধু পশু জবাইয়ের নাম নয়; কুরবানী হলো মানুষের অন্তরের হিংসা, অহংকার, প্রতিহিংসা, জুলুম, লোভ ও অমানবিকতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করার এক মহান শিক্ষা।” পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জীবনে এমন এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে, যা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়বোধকে জাগ্রত করে। কুরবানী আমাদের শেখায় আত্মত্যাগ, আত্মশুদ্ধি, মানুষের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের মহান শিক্ষা। আজকের পৃথিবীতে মানুষ উন্নত হয়েছে প্রযুক্তিতে, কিন্তু অনেক ক্ষেত্রেRead More


Manual1 Ad Code
Manual3 Ad Code