Main Menu

হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে কয়েদি মো. মাহফুজ মিয়া (৫৫) বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন কারাকর্তৃপক্ষ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছেন।

মাহফুজ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি মাধবপুরের আহাদ হত্যা মামলার আসামি। মামলা নম্বর-২৩, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০০৬।

হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, মাহফুজ মিয়া আড়াই মাস আগে আহাদ হত্যা মামলার আসামি হিসেবে হাজতে আসে। সকালে অসুস্থ হয়ে পড়লে কারা পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবাশীষ রায় জানান, সবুজ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

Share





Related News

Comments are Closed