আজ মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার (৯ অক্টোবর)। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আব্দুর রশিদ সকালে বলেন, ‘আমরা চেষ্টা করবো বেলা ১২টার আগেই ফল ঘোষণা করতে।’
ভর্তি পরীক্ষার দিন ডা. রশিদ বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হবে।
৬ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হয়েছে।
দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed