Main Menu

নাফ নদীতে শিশুসহ ১২ রোহিঙ্গা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৩০ রোহিঙ্গাদের মধ্যে ১০জন শিশুসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

টেকনাফ থানার ওসি মাইনুদ্দিন খান জানান, রোববার রাতে নাফ নদীর গোলারচর পয়েন্টে ওই দুর্ঘটনার পর দুইজনের লাশ পেয়েছিলেন তারা। সোমবার সকালে আবারও তল্লাশি শুরুর পর নাফ নদীর বিভিন্ন পয়েন্টে আরও নয়টি লাশ পাওয়া যায়।

নিহত ১২ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী, বাকিরা সবাই শিশু। এখনও জনা বিশেক মানুষ নিখোঁজ রয়েছে বলে উদ্ধার পাওয়া রোহিঙ্গাদের বরাতে জানিয়েছেন ওসি।

জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, ‌‘মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে।’

Share





Related News

Comments are Closed