কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ছেলে।
সোমবার ভোরে দৌলতপুরের একটি বেসরকারী হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বুলবুল হোসেনসহ ৭/৮ জন ভারত থেকে মদসহ বিভিন্ন চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহযোগীরা উদ্ধার করে তাকে বাংলাদেশে এনে দৌলতপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed