Main Menu

শায়েস্তাগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় একটি মার্কেটে আগুনে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি টাকার মালামাল।
শায়েস্তাগঞ্জ দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ইউনুছ মার্কেটের লাকী হোটেলে বিদ্যুৎয়ের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে লাকী হোটেল এন্ড রেষ্টুরেন্ট, চা-স্টল, পাইপ স্টার টায়ার সেন্টার, নুরু মিয়া টায়ার সেন্টার, শাহজাহান ভেরাইটিজ স্টোর, লাল বানু চা-স্টল।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি দোকানের ২০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনি । আমরা আগুনে পুড়ে যাওয়া থেকে প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছি ।

Share





Related News

Comments are Closed