Main Menu

সিলেটে ১৬ দিনে প্রদর্শিত হবে ৪২ সিনেমা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সুষ্ঠ ও নির্মল চলচ্চিত্র চর্চার আন্দোলনের ধারাবাহিকতায় ৬ অক্টোবর শুক্রবার থেকে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব। ১৬ দিনের এ উৎসব চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে জনপ্রিয় এবং সাড়া জাগানো চলচ্চিত্র।
নতুন প্রজন্মের কাছে দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন দর্শক সৃষ্টির লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ চলচ্চিত্র উৎসবের অয়োজন করা হচ্ছে।
নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার বিকাল ৫টায় উদ্বোধনী আয়োজনের পরপরই প্রদর্শিত হবে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’।
উৎসব চলাকালীন ৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টায়, বিকাল সোয়া ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় ৩টি করে এর মধ্যে ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ১টি, ০৮ ও ১২ অক্টোবর বিকাল ৩টায় ও বিকাল সোয়া ৫টায় ২টি করে এবং ২১ অক্টোবর বিকাল ৪টায় ১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
১৬ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে উপর্যুক্ত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে ‘বাপজানের বায়োস্কোপ’, ‘দর্পণ বিসর্জন’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘রীনা ব্রাউন’, ‘মেঘলা আকাশ’, ‘শঙ্খনাদ’, ‘জীবন থেকে নেয়া’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আহা!’, ‘রাণীকুঠির বাকী ইতিহাস’, ‘লাঠিয়াল’, ‘টেলিভিশন’, ‘ওরা ১১ জন’, ‘সীমানা পেরিয়ে’, ‘নদীজন’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘আগুনের পরশমণি’, ‘ছুটির ঘন্টা’, ‘অর্ন্তযাত্রা’, ‘অজ্ঞাতনামা’, ‘সূর্যগ্রহণ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘জালালের গল্প’, ‘হাজার বছর ধরে, ‘ আয়নাবাজি’, ‘মেঘমল্লার’, ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’, ‘স্বপ্নডানায়’, ‘পিতা’, ‘সুরুজ মিয়া’, ‘ঘানি’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘সূর্যস্নান’, ‘রংবাজ’, ‘শোভনের স্বাধীনতা’, ‘সুপ্রভাত’, ‘দাঙ্গা’, ‘শঙ্খচিল’, ‘পীচ ঢালা পথ’, ‘জীবনঢুলী’, ‘মনপুরা’ ও ‘অনিল বাগচীর একদিন’- এর মতো জনপ্রিয় ৪২টি চলচ্চিত্র।

 

Share





Related News

Comments are Closed