ফ্রান্সে বন্যার্ত ও রোহিঙ্গাদের সহযোগিতায় চ্যারিটি শো অনুষ্ঠিত
ফ্রান্স সংবাদদাতা: ফ্রান্সের বৃহত্তম শহর পিঙ্ক সিটি খ্যাত তুলুজে ফ্রান্স বাংলাদেশ সোস্যাল এন্ড এডুকেশন ডেভোলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশে বন্যার্ত ও রোহিঙ্গাদের সহযোগিতাযর জন্য অনুষ্ঠিত হয় চ্যারিটি শো ও আলোচনা সভা ।
গত রবিবার সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার ওসমান হোসেন মনিরের সভাপতিত্বে এবং মিম হোসেনের পরিচালনায় চ্যারিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুলুজ সিটি ডেপুটি মেয়র জিললী লাহিয়ানী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিবিএ’র সভাপতি শাহনুর খান টাওয়ার হেমলেটের সাবেক মেয়র খালেছ উদ্দীন আহম্মেদ, ইপিবিএ’র বাংলাদেশ কর্ডিনেটর গাজী টিভির চিফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেন জাকুস বোলজান, উইলি বারডিন, মোসা, নিকোলাস, গাবরিয়েলে, ডেরি, আব্দুস কাকির, সারি, ডেররি, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্সের সভাপতি মো: মোতালেব খান,কামরুল হাসান জনি,নাহার মোমতাজ, ডা: মো:খলিলুল কাইয়ুম, শওকত হোসেন বিপু, আব্দুর রহিম আকাশ, জাকির প্রকাশ, কিটন সিকদার, অলিউদ্দীন শামিম, ফারুক খান, লায়লা সাহা, শাহরিয়ার আহম্মেদ সুমন, মহসীন উদ্দীন মিল্টন, জসিম মজুমদার, শামীম উদ্দীন খান, আবুল কালাম, আলী হোসাইন, জাহিদ হোসেন নান্নু, ইমরান হোসেন, ফরহাদ হোসেন প্রমূখ ।
আলোচনা সভায় বক্তারা বন্যার্ত ও রহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন আমাদের সকলকে এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে । বক্তারা ইউরোপ সহ বিশ্বের সকল প্রবাসীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান । সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মিতুয়া হেমা, প্যারিস প্রবাসী শিল্পী সুমা দাস সহ আরো অনেকে । এছাড়াও নৃত্য পরিবেশন করেন ফ্রান্সের নৃত্য শিল্পীরা । অনুষ্ঠানে তুলুজ প্রবাসী বাংলাদেশী সহ ইতালি, যুক্তরাজ্য, সুইডেন, ফিনল্যান্ড, পোল্যান্ড এবং প্যারিস থেকে প্রচুর বাংলাদেশী এবং স্থানীয় অনেক ফরাসি উপস্থিত ছিলেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed