Main Menu

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

আজ রোববার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র হাজারি বলেন, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। নূরীতলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হয়েছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার উল্লাহ মৃধা জানান, দুর্ঘটনায় কবলিত গাড়িতে উদ্ধারকাজ চলছে। আহতদের উদ্ধারকরে স্থানীয় উপজেলা ও জেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed