পৌরসভার মেয়র কাউন্সিলরদের মাসিক সম্মানী বাড়ল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা বাড়িয়েছে সরকার। গত ২৬শে সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০১৬ সালের ১লা জুলাই থেকে এ আদেশ কার্যকর বলে আদেশে বলা হয়েছে।
এতে বলা হয়, ‘ক’ শ্রেণির পৌরসভা মেয়র মাসিক ৪০ হাজার টাকা ও কাউন্সিলর ১০ হাজার টাকা; ‘খ’ শ্রেণির পৌরসভা মেয়র ৩০ হাজার টাকা ও কাউন্সিলরের ৯ হাজার টাকা; ‘গ’ শ্রেণির পৌরসভা মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ৯ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন। তবে অন্যান্য ভাতা আগের মতোই বহাল থাকবে।
মাসিক সম্মানী বাড়ানোর জন্য মেয়র ও কাউন্সিলরদের বিশেষ সুবিধা, কর্তব্য ও দায়িত্বভার (মেয়র ও কাউন্সিলরদের সম্মানী) বিধিমালা, ২০১০ সংশোধন করা হয়েছে। সংশোধিত আদেশে মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা, ভ্রমণ ভাতা ও দায়িত্বভার ভাতা পৌরসভার রাজস্ব তহবিল থেকে নির্বাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed