Main Menu

ঢাকা মহানগর জামায়াতের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৯

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমীর নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও আব্দুস সবুরসহ মোট নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে কদমতলী থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কদমতলী থানার ওসি এমএ জলিল জানান, জামায়াতের এই নেতাদের কাছ থেকে বোমা, চাপাতি ও উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, কফিল উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে জালালাবাদ টিন ফ্যাক্টরির পাশে একটি বাড়িতে রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। বাড়িটির দোতালা ভাড়া নিয়ে তারা বেশ কিছুদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed