মঙ্গল গ্রহে পানির উপস্থিতির আরো আলামত
বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গল গ্রহের পৃষ্ঠ জুড়ে ৩৫০ কোটি বছরের পুরোনো নদীর গতিপথের ধারা সনাক্ত হয়েছে যার মাধ্যমে বোঝা যায় এই গ্রহটি একসময় তরল পানির প্রবাহ ধারণ করতে পারত। মঙ্গলের এওলিস ডরসা নামের একটি অঞ্চলে সবচেয়ে ঘন এবং ব্যাপক আকারে নদীর পলি জমে থাকতে দেখা গেছে।
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই প্রাচীন নদীগুলোর গতিপথের ছবি পাওয়া যায় একটি বিশেষ ভূতাত্ত্বিক ঘটনার ফলে। টপোগ্রাফিক ইনভারশন বা ভূমির বিপরীতায়ন নামের এই ঘটনায় প্রাচীন অগভীর নদীগুলোতে পলি জমার মাধ্যমে এদেরকে গভীর খাঁজের মতো দেখা যায়।
কৃত্রিম উপগ্রহে স্থাপিত উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরার মাধ্যমে সংগৃহীত উচ্চ মানের ছবি ও ভূমিগত তথ্যের সমন্বয়ে জ্যাকসন স্কুল অব জিওসায়েন্সের গবেষক বি. টি. কার্ডেনাস এবং তার সহকর্মীবৃন্দ সমুদ্রতট সংলগ্ন পলিজাতীয় স্তর সনাক্ত করেন। এর মাধ্যমে তারা বিভিন্ন সময় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার রেকর্ডও পর্যবেক্ষণ করতে পারেন।
এই দুই ধরনের পর্যবেক্ষণ একত্রিত করে দেখা যায় নদী বিধৌত পলির স্তর একদা খোদিত উপত্যকাগুলোকে পূর্ণ করেছে। পৃথিবীর ক্ষেত্রে এই ধরনের উপত্যকা সমুদ্রের পৃষ্ঠের হ্রাস বৃদ্ধির সাথে সাথে একবার ক্ষয় প্রাপ্ত হয় আবার ভরাট হয়।
কার্ডেনাস এবং তার সহ-গবেষকবৃন্দ একই ধরনের পর্যবেক্ষণ করেছেন মঙ্গলের পৃষ্ঠে। তারা দেখেছেন পৃথিবীতে সমুদ্রপৃষ্ঠের যেমন হ্রাস বৃদ্ধির আলামত দেখা গেছে উপত্যকাগুলোর গঠন পর্যবেক্ষণ করে তেমনই আলামত রয়েছে মঙ্গলে। এ থেকে বোঝা যায় মঙ্গলে একদা প্রবাহমান জলস্রোত এবং সমুদ্র ছিলো। সূত্র: Science Daily
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed