Main Menu

মাধবপুরে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানসহ একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া ১৫ নং চা বাগান থেকে এ মদ জব্দ করে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। তবে এ সময় পাচারকারীদের কাউকে পাওয়া যায়নি।

 

Share





Related News

Comments are Closed