কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টনি নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত পৌনে চারটার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা মাঠে এ বন্দুকযুদ্ধ হয়। টনি (২৭) উপজলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আলম মণ্ডলের ছেলে। পুলিশের দাবি, নিহত টনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বন্দুকযুদ্ধের পর সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে তাদের তিন সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, সশস্ত্র সন্ত্রাসীরা দৌলতপুর-কাতলামারী সড়কের বালিয়াডাঙ্গা মাঠে অবস্থান নিয়েছে- এমন গোপন খবরে পুলিশের টহল দল সেখানে অভিযানে যায়।
উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালালে ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনক উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নিহতকে টনি বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, বন্দুকযুদ্ধের সময় আহত তিন পুলিশ সদস্যকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed