কুইজবাংলা : অনলাইনে কুইজ এবং মডেল টেস্ট
বৈশাখী নিউজ ডেস্ক : অনলাইনে শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এক নতুন মাত্রা যোগ করতে তৈরি করা হয়েছে কুইজবাংলা নামের অসাধারণ একটি মোবাইল অ্যাপ। এতে রয়েছে বিভিন্ন ধরনের কুইজের এক বিশাল সম্ভার। কুইজবাংলার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে গতানুগতিক গাইড নির্ভর মানসিকতা থেকে বের করে এনে প্রকৃত রূপে পাঠ্যপুস্তক পড়তে অভ্যস্ত করা।
কুইজবাংলার শুধু মোবাইল অ্যাপই নয়, এর রয়েছে একটা ওয়েবসাইটও। এখানে পিএসসি থেকে শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি, বিসিএস, শিক্ষক নিবন্ধন, ভার্সিটিতে ভর্তি পরীক্ষাসহ ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতির পড়াশোনার সুব্যবস্থা রয়েছে।
প্রতিটি শ্রেণি বা বিভাগের জন্য রয়েছে বিষয়ভিত্তিক সুবিন্যাস্ত নির্ভুল প্রশ্নসম্ভার। পড়াশোনার পাশাপাশি এখানে রয়েছে সেই সমস্ত বিষয়গুলার ওপরে কুইজ টেস্ট এবং মডেল টেস্ট দেবার সুব্যবস্থা। পরীক্ষা শেষ হবার সঙ্গে সঙ্গেই তাদেরকে তাদের সম্পন্ন পরীক্ষার ফলাফল দেখিয়ে সঠিক উত্তর এবং ভুল উত্তরগুলো দেখিয়ে দেয়া হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা দ্রুতই বুঝে নিতে পারছেন ভুল আর সঠিক উত্তর এবং সেগুলা শিখে ফেলতে পারছেন।
অ্যান্ডয়েড মোবাইল ব্যাবহারকারীরা কুইজবাংলার অ্যাপটি গুগল পেল-স্টোর (https://goo.gl/ysQknw) থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া quizbangla.com এ ব্রাউজ করার সুযোগ তো থাকছেই।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed