উখিয়ায় ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী
বৈশাখী নিউজ ডেস্ক: উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে সেনাবাহিনী। আজ শনিবার সকাল থেকে তারা কাজ শুরু করে।
মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে ২ হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড। এসব শেডের প্রতিটিতে ৬ জন করে ৮৪ হাজার পরিবারকে বসবাসের সুযোগ করে দেয়া হবে।
শেড নির্মাণের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায়ও করছে সেনাবাহিনী। জেলা প্রশাসন এতে সমন্বয় করবে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, মিয়ানমারে নির্যাতনের মুখে অন্তত ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে সীমান্তের এপাড়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ কারণে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করবে।
জেলা প্রশাসক বলেন, উখিয়ার ৭১ কিলোমিটার জুড়ে বসানো হয়েছে ১২টি চেকপোস্ট। ২২টি মোবাইল টিম কাজ করছে। তারা সাজা দিয়েছে ২১২ দালালকে। আগত রোহিঙ্গারা যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে চেকপোস্টগুলোতে ৫ হাজার ১১৯ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারা নানা কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। যেসব ক্যাম্পে যোগাযোগব্যবস্থা দুর্বল সেসব ক্যাম্পে যাতায়াতের জন্য সেনাবাহিনী রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ করবে।
তিনি সব ধরনের ত্রাণ জেলা প্রশাসনের মাধ্যমে প্রদানের জন্য আবারও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে ১২৯ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসকের ত্রাণভাণ্ডারে জমা পড়েছে বলে তথ্য দেয়া হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed