Main Menu

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে জকিগঞ্জে তালামিযের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে চলমান রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালমীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল দুইটায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জকিগঞ্জ পৌর সদর প্রদক্ষিণ করে স্থানীয় এম এ হক চত্ত্বরে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী। উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কায়েছ মাহমুদ চৌধুরীর পরিচালানায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। মায়ানমারে চলমান গণহত্যা ইতিহাসের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুস সবুর , লতিফিয়া ক্বারী সোসাইটি সুলতানপুর ইউপি শাখার অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান , উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুক আহমদ।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটির নেতৃবৃন্দ। সকলে মায়ানমারে মুসলমান গণহত্যা বন্ধের দাবি জানান।

Share





Related News

Comments are Closed