ঢাবি’র ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (অংকন) আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে ১১টা ৩০টা পর্যন্ত চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত চ-ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ মোট ১,৫৫২ জন অংকন পরীক্ষায় অংশগ্রহণ করবে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed