ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে বলে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed