Main Menu

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, খুন, ধর্ষন ও গনহত্যা বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে দিনারপুর লতিফিয়া ইসলামি সুন্নি পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় অনু্ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও হাফিজ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ আমজদ আলী, সাংবাদিক এম এ মুহিত, কাজী এমরান হোসেন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা বেলাল, মাওলানা বশির আহমেদ, মাওলানা আ: রশিদ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আব্দুল মতিন, আরিফুল হক প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা মায়ানমারে রোহিঙ্গা মুসলমান নির্যাতন ও গনহত্যা বন্ধের দাবী জানান।

 

Share





Related News

Comments are Closed