Main Menu

হবিগঞ্জে নৌকা ডুবি; মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনো নিখোঁজ ৪

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ নারীসহ আরোও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত্যুের সংখ্যা দাড়াল মোট ৮ জনে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার বানিয়াচং উপজেলার খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর এলাকা থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার সকালে শাহপুর এলাকায় খোয়াই নদীতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এর মধ্যে একজন নারী রয়েছে বলে জানান স্থানীয় লোকজন। পুলিশ জানিয়েছে কয়েকদিন পানির নিচে লাশ থাকায় পঁচে গিয়ে ‍বিকৃত হয়ে গেছে। এই মুহুর্তে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না। একটু সময় লাগবে পরিচয় পেতে। এনিয়ে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে লম্বাবাক এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে যাত্রী ও সিমেন্ট বুঝাই ইঞ্জিনের নৌকাটি সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে আনোয়ারপুর এলাকার লম্বাবাক নামক স্থানে পৌঁছলে নৌকাটি ডুবে যায়। ঐ রাতেই ৫ জনের লাশ উদ্ধার করে জনতা। গত শনিবার আরও এক জনের লাশ ভেসে উঠে। পুলিশের তালিকায় এখনও নিখোঁজ রয়েছেন আরো ৪জন ।

Share





Related News

Comments are Closed