মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আবারও তলব
বৈশাখী নিউজ ডেস্ক: মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেন এবং বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় আবারও প্রতিবাদ জানান।
এ বিষয়ে আজ তাকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। ওই পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয় মিয়ানমার সরকারকে।
এছাড়াও মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হলো। এর মধ্যে দ্বিতীয় দফায় তাকে ডেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেওয়া হলেও প্রথম ও তৃতীয় দফায় অব্যাহতহারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার প্রতিবাদ জানায় বাংলাদেশ।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed