Main Menu

সিলেট ও চট্টগ্রামে ভারী বর্ষণ হতে পারে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও চট্টগ্রাম বিভাগসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (৩ সেপ্টেম্বর) আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

পূর্বাভাসে রংপুর, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে, বলেও আবহাওয়া অফিস জানায়।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং হিমালয় হয়ে বাংলাদেশের উত্তারাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। খবর: বাসস।

Share





Related News

Comments are Closed