Main Menu

ঈদের দিনে সড়কে প্রান গেল বাবা-ছেলেসহ ৩জনের

বৈশাখি নিউজ ডেস্ক: ঈদের দিন শনিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের ডা. মো. ইউসুফ হোসেন ও তার ছেলে ইকবাল শাকিব এবং একই উপজেলার জামিরতলী গ্রামের মিজানুর রহমান।

আহতদের মধ্যে সিএনজিচালক মমিন উল্যাহ ও নিহত মিজানুর রহমানের মেয়ে ইরিতা বেগমের অবস্থায় আশঙ্কাজনক। তাদের দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মান্দারী বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, নিহত ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed