সিলেটে শেষ সময়ে জমে উঠেছে পশুর হাট, চলছে বিকিকিনির দুম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাত পোহালে সকালের সূর্য উঠার সাথে সাথেই ঈদ। শুক্রবার শেষ দিনে এসে জমে উঠেছে সিলেটের পশুর হাটগুলো। চলছে বিকিকিনির দুম।
শেষের দিকে বাজার জমে উঠবে কি না এ নিয়ে সংশয় থাকলেও অবশেষে পশুর হাটগুলো জমে উঠেছে। তাই অনেকটা আনন্দিত বিক্রেতারা।
শুক্রবার কাজীরবাজারের ব্যাপারীরা বলছেন, গেলো বছরও লোকসান গুনতে হয়েছে। এইবার কি হবে এই ভয়ে থাকলেও অবশেষে আজ শুক্রবার কাঙ্খিত পরিমানে জমে উঠেছে পশুর হাট। আশা করি গেলো বছরের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠা সম্ভব হবে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন মাদ্রাসা মাঠের গরুর ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, গেলো বছর অনেক লোকসান হয়েছে। এইবারও প্রথম দিকে লোকসানের ভয় থাকলেও এখন আশা করছি কিছুটা লাভ হবে।
বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর কাজিরবাজার, লাক্কাতুরা, লালাবাজার, শাহীইদগাহ, পীরেরবাজার, সোবহানীঘাট, টুকেরবাজার, বিয়ানীবাজার উপজেলার চারখাই, বিয়ানীবাজার, চুরাবই বাজার, দক্ষিনসুরমার মোগলাবাজার, কুচাই বাজার, গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমী স্কুল মাঠ, রাকুয়ার বাজার, পুরকায়স্থ বাজার, ঢাকাদক্ষিন মাদ্রাসা মাঠের অস্থায়ী পশুর হাট সহ সকল বাজারেই চলছে বিকিকিনির দুম।
সরেজমিন গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমীর খেলার মাঠ, ঢাকাদক্ষিন বাজার, চারখাই বাজার, সহ স্থানীয় কয়েকটি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা যায় চলছে বিকিকিনির দুম। শেষ দিনের বাজার হওয়ায় ক্রেতাদের ঢল নেমেছে বাজারগুলোতে। তবে দামও কিছুটা চৌড়া লক্ষ করা গেছে।
এসময় কথা হয় চারখাই বাজারে গরু কিনতে আসা আনহার মিয়ার সাথে। আনহার মিয়া বলেন, আজ শেষ বাজার। তাই গরু আজই কিনতে হবে। বাজারে পর্যাপ্ত দেশি গরু আছে। তবে দাম একটু বেশি।
কথা হয় রাকুয়ার বাজারের ব্যাপারী কামিল উদ্দিন এর সাথে। কামিল উদ্দিন বলেন বিকিকিনি ভালই চলছে। ১১টি গরু নিয়ে এসেছিলাম। ইতিমধ্যে ৭টি গরু বিক্রি করেছি। ভালই লাভ হয়েছে। আশা করছি বাকি ৪টিতেও ভালো লাভ হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed