চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত আরও আটজন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াখালের মুখ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন মো. আজিজুল ইসলাম (৪০) এবং গিয়াস উদ্দিন (৪০) ও তার স্ত্রী। গিয়াসের স্ত্রীর নাম পুলিশ জানাতে পারেনি।
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি সাতকানিয়া যাচ্ছিল।
পথে মৌলভীর দোকান এলাকা পার হয়ে নয়া খালের মুখ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে পরিদর্শক মিজানুর জানান।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed