‘শাসকদলের অনিয়মের কারণে বন্যার্তরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান অবৈধ সরকার বন্যার্তদের সঠিক ভাবে ত্রাণ দিতে সম্পন্ন ব্যর্থ। সরকার যে পরিমান বরাদ্ধ দিচ্ছে তা সঠিক ভাবে পাচ্ছেন না পানিবন্দি মানুষ। দেশের মানুষ চমর ভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছেন। শাসকদলের অনিয়মের কারনে বন্যার্তরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না। দেশের দূর্যোগকালীন মুহুর্তে মানুষের পাশে নেই আওয়ামীলীগ। গণমানুষের দল বিএনপি অতিতের ন্যায় সকল দূর্যোগ মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ।
শনিবার (২৬ আগস্ট) সিলেট সদর উপজেলার বন্যা কবলিত কান্দিগাঁও ইউনিয়নে গবিন্দপুর ও মিরপুর এবং মোগলগাঁও ইউনিয়নের মৌলভীরগাঁও ও দশগ্রাম বাজারে নিজ উদ্যোগে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শহিদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বশির মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, ফারুক আহমদ, আফসর খান, শামীম আহমদ, শাহজাহান আহমদ জুমেল, খালেদ আহমদ মেম্বার, ফরিদ আহমদ, জেলা বিএনপির সদস্য ও ১নম্বর জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক জৈন উদ্দিন মেম্বার, বদরুল ইসলাম, খালেদ আহমদ, জুবেল আহমদ, সাহাব উদ্দিন, জয়নাল আহমদ, দুলাল আহমদ, মুমিন আহমেদ, রিয়াজুল ইসলাম, লিটন আহমদ প্রমুখ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed