চোখের অপারেশন, দোয়া চাইলেন এটিএম শামসুজ্জামান
বৈশাখী নিউজ ডেস্ক: বরেণ্য চলচ্চিত্রাভিনেতা এটিএম শামসুজ্জামান তার নিজের জন্য চলচ্চিত্র পরিবারের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন।
আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে তার ডান চোখে অপারেশন হবে। যেন সবকিছু ঠিক মতো হয় এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ছোটবেলা থেকেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। সেটি নানা সময়ে তার চোখে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। গত ১০ বছর আগে মাদ্রাজে চিকিৎসা করতে গেলে সেখানে দীর্ঘ ৫ ঘণ্টা অপারেশনের জন্য বসে থাকার পর আর ধৈর্য্য ধরতে না পেরে রেগে সেখান থেকে চলে আসেন। পরে চোখে সমস্যা নিয়েই তিনি আরও দীর্ঘসময় পার করে দিলেন। কিন্তু এখন সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, অপারেশন করতেই হবে।
এটিএম শামসুজ্জামান বলেন, ‘ইদানিং চোখে একটু বেশিই যন্ত্রণা হচ্ছে। যে কারণে চোখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন অপারেশন শেষে যেন চোখে সব ভালোভাবে দেখতে পারি।’
এদিকে গেত ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের আকস্মিত মৃত্যুতে এটিএম শামসুজ্জামান গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এটিএম বলেন, ‘নায়করাজ রাজ্জাক খুব উদার মনের একজন মানুষ ছিলেন। তার সাথে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাকে ভীষণ ভালোবাসতেন। তিনি এমনই একজন নায়ক ছিলেন যিনি কখনও অতীত স্বীকার করতে দ্বিধাবোধ করতেন না। তার চলে যাওয়ায় এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে চলচ্চিত্রাঙ্গনে। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন।’
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed