Main Menu

মাধবপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি থাকার দায়ে বাঁধন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রির অপরাধে বরিশাল ভাই ভাই সুইটকে ২ হাজার টাকা, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি এবং অতিরিক্ত ওজনের প্যাকেট দেওয়ার অপরাধে আইনুদ্দিনের ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যের মধ্যে মাছি থাকার কারণে বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে জয়নাল স্টোরকে ১ হাজার ৫শ টাকা, বাটখারা এবং ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করার অপরাধে অবি দাসের মাছের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মাধবপুর থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed