Main Menu

নবীগঞ্জে ৫শ কেজি পোনা মাছ অবমুক্ত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলার বিভিন্ন প্রতিষ্টানে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০১৭/১৮ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্টানিক জলাশয়ে প্রায় ৫শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কমকতা শাহ মোঃ এনামুল হক, উপজেলা পরিষদের চেয়্যারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নিবাহী কমকতা তাজিনা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের মেম্বার আব্দুল মালিক, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, মৎস্য কমকতা মোহাম্মদ আলম, মোঃ তানজিমুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুবলীগ নেতা সুমন আহমদ প্রমুখ।
এ সময় উপজেলা পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, নবীগঞ্জ সরকারী কলেজ পুকুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পুকুের পোনা মাছ অবমুক্ত করা হয়।

Share





Related News

Comments are Closed