Main Menu

মাধবপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা (মুড়াপাড়া) গ্রামের হেলাল মিয়া (২৮) নামের এক ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে তিনি নিজ বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। হেলাল মিয়া মুড়াপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, হেলাল মিয়ার দুই স্ত্রী। ৫ জনের ভরণপোষণের দায়িত্ব ছিল তার। তাছাড়া কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেন জানান তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed