Main Menu

হবিগঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ ৩ শিবিরকর্মী গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় ছাত্রশিবিরের অফিসে গোপন বৈঠক করার সময় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও জিহাদি বই সহ ৩ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিবিরকর্মীরা ১৭ ও ২১ আগস্টকে ঘিরে নাশকতার পরিকল্পনায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

অভিযানকালে শিবির কর্মীদের হামলায় সদর মডেল থানার ওসি তদন্ত মানিকুল ইসলাম ও এসআই রকিবুল হাসানসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের পুত্র সরোয়ার (২০), মাধবপুর উপজেলার কাটুরা গ্রামের জিয়া উদ্দিনের পুত্র মোস্তাকিম (২৫) ও কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার কাটখাল গ্রামের বেনু মিয়ার পুত্র নাজমুল হোসেন (২১) ।

Manual1 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় শহরের অনন্তপুর এলাকার ছাত্রশিবিরের অফিসে শিবির কর্মীরা ১৭ আগস্ট ও ২১ শে আগস্টকে সামনে রেখে ও সরকার বিরোধী এক গোপন বৈঠকে মিলিত হয়েছে। তাৎক্ষনিক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শিবিরের অফিসে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। এতে ধস্তাধস্তির সময় ওসি তদন্ত মানিকুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হলেও অন্যান্যরা পালিয়ে যায়।

পরে শিবিরের অফিসে তল্লাশি চালিয়ে ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৪টি ছুরি, ৩ ডজন চকলেট বোমা, বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট, সরকার বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ৩টি মোটর সাইকেল জব্দ করে।

Manual3 Ad Code

পরে এ ব্যাপারে রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা সাংবাদিকদের জানান, ১৭ আগস্ট ও ২১ আগস্টকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল তারা। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code