ফের বাড়ছে স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের নতুন দর রোববার (১৩ আগস্ট) থেকে সারা দেশে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষর করেছেন।
গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বৃদ্ধির পর ৮ মে স্বর্ণের ভরি ১ হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি। সর্বশেষ গত ২৮ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।
সারা দেশের স্বর্ণের দোকানগুলোতে আজ শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম বাড়েনি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জ জেলার সবকটি নদ-নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্যার কারণে ৬টি উপজেলার শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা দু’দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃস্টিপাত অব্যাহত থাকায় জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী, আনোয়ারপুর, লোহাচুড়া, পাচগাঁও, নোয়াহাট, বিশ্বম্ভরপুর উপজেলার,পলাশ ও ফতেপুর ইউনিয়নের ফুলভরি,রায়পুর,বাদরপুর এবং জামালগঞ্জ উপজেলা, শাল্লা ও দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ এই ৬টি উপজেলার ২শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন । ফলে জেলার সদর উপজেলা,বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এই তিন উপজেলায় ইতিমধ্যে এক হাজার ৮ শত ৭৫ হেক্টর রোপা আমন ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়। একই ভাবে জেলার যাদুকাটা নদী চেলা নদীসহ সবকটি ছোট বড় নদ-নদী ও হাওরের পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন উগতকাল শুক্রবার ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা হয়েছে। একই সাথে উপজেলা গুলোতে সভা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরো নতুন নতুন এলাকা প্লবিত হয়েছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জেলা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে হঠাৎ করে গত ২৪ ঘন্টায় অস্বাভিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। পাশপাশি যে সব এলাকায় বাড়িঘরে পানি উঠার সম্ভাবনা রয়েছে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। । ##
সুনামগঞ্জের ছাতক উপজেলার বাইরং নদীতে ডুবে এক সবজি ব্যবসায়ী নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার ইসলামপুর ইউনিয়নের বাইরং নদীতে ডুবে এক সবজি ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তার নাম মোঃ মুক্তার আলী(২৫)। সে ইউনিয়নের নোয়ারাই গ্রামের মোঃ মছির উদ্দিনের ছেলে। শনিবার দুপুর পৌনে ৩টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঐ সবজি ব্যবসায়ী ছোট নৌকাযোগে বাইরং পারপারের সময় পানিতে পড়ে ¯্রােতের টানে পানির নীচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে উদ্ধার তৎপরতা চালালে ও প্রবল বর্ষণ আর ¯্রােতের কারণে উদ্ধ্রা তৎপরতা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ##
তাহিরপুরে নৌকাডুবির ঘটনায় আরো ২জনের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দাওয়া বিলে নৌকা ডুবির ঘটনায় আরো জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশ গুলো হল,ফতেহপুর ইউনিয়নের পাচঁগাও গ্রামের নেহের জামালের মেয়ে তানহা বেগম (১২) ও তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা হারুন রশিদ (৪৮)। গত ১১ আগস্ট শুক্রবার শিশু সাজনা বেগম (৫) নামে এক শিশুর লাশ সকাল সাড়ে দশটায় ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে,বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে জুমা বেগম (৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় তাহিরপুর উপজেলার শনির হাওরের মধ্যখানে হারুন মিয়ার মৃত লাশ ভাসমান অবস্থায় ও আনোয়ারপুর গ্রামের পাশে তানহা বেগম (১২) এর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আরো জানা যায়,গত বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার ফহেতপুর ইউনিয়নের শান্তিপুর থেকে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিনকুল গ্রামের শফিকুল ইসলামের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ধাওয়া বিলে যাওয়া মাত্রই দমকা হাওয়ার সাথে প্রচন্ড ডেউয়ের কবলে পড়ে প্রায় ৪০ জন যাত্রীসহ ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ঐ দিন ৪ জন যাত্রী নিখোঁজ ছিল বলে জানান,এসআই আমির হোসেন। ঐ দিন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ফহেতপুর শাহপুর গ্রামের বাসিন্ধা আসাদ হোসেন কাগজী জানান,ঐ দিন আমি মটর সাইকেল দিয়ে আনোয়ারপুর থেকে ফতেহপুর যাওয়ার পথে দেখতে পাই একটি নৌকা ডুবে যাচ্ছে। সাথে সাথে রাস্তার পাশে থাকা একটি ছোট নৌকা নিয়ে উদ্ধার করতে যাই। নৌকার যাত্রীদের চিৎকারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনা সত্যতা নিশ্চিত করেন।
সুনামগঞ্জে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সুনামগঞ্জ প্রতিনিধি
৪ দফা দাবিতে সুনামগঞ্জ জেলা মালিক-শ্রমিক সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে শনিবার সকাল থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হলেও জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস ও মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত শুক্রবার স্থানীয় কিছু সন্ত্রাসীরা শহরের মল্লিকপুরস্থ বাস টার্মিনালে গিয়ে অফিস কাউন্টারে ব্যাপক ভাংচুর চালায় এর প্রতিবাদে বাস ও মালিক সমিতির নেতৃবৃন্দরা অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় এক দিকে যেমন অবিরাম বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে আসা সাধারন যাত্রীরা। সকাল থেকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার কোথাও কোনধরনের বাস ছেড়ে না যাওয়ায় যাত্রীরা যে যার মতো করে রিক্রায় ও অটোরিক্রায় করে গন্থব্যে পৌছার চেষ্টা করছেন। দাবিগুলো ছিল সুনামগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনালে অফিস ও বাস কাউন্টার ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতার করা। কেন্দ্রীয় বাসটার্মিনালে যাত্রী ছাউনী নির্মাণ ও আগের স্থানে অফিস ও বিরতিহীন কাউন্টার পুন:নির্মাণ এবং যাত্রীছাউনীতে বিদুৎ সরবরাহ করা। পুকুর ইজারা বন্ধ করে মাটি দিয়ে পুকুর ভরাট করে গাড়ি রাখার স্থান বৃদ্ধি করা। কেন্দ্রীয় বাসটার্মিনালে মার্কেট নির্মাণ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনালে গাড়ি প্রবেশের রাস্তা নির্মাণ ও বাহির হওয়ার রাস্তার সংস্কার করা। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির মহাসচিব জুয়েল মিয়া জানান,মাননীয় জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সাথে সমিতির নেতৃবৃন্দের বৈঠকে বিষয়টি সুরাহা হয়েছে। ##
সুনামগঞ্জে বিজিবি’র পৃথক দুটি অভিযানে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যে ১২টি ভারতীয় গরু আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র পৃথক দুটি অভিযানে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। শনিবার ভোরে জেরার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলী নামক স্থানে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। অপরদিকে একই সময়ে পৃথক আরেকটি জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের চাঁনপুর বিওপির হাবিলদার মোঃ কবির হোসেন এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ সময় চোরা কারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে। এ ব্যাপারে তাহিরপুর থানায় মামলা দায়ের দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ পি এস সি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed